মীরসরাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

Aug 12, 2025 - 21:12
 0  47
মীরসরাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

‎ কমল পাটোায়ারি,  মীরসরাই প্রতিনিধি :- জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সফল আত্মকর্মী, শ্রেষ্ঠ উদ্যোক্তা, যুব সংগঠন পুরস্কার শপথ পাঠ এবং যুব ঋণ, গাছের চারা যুব র‍্যালী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
‎মীরসরাই উপজেলা প্রশাসন  ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ আলম এর সভাপতিত্বে দীন মোহাম্মদ ও তাসলিমা আক্তার প্রমির যৌথ সঞ্চালনায়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। 
‎এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাবরিনা আক্তার লীনা, মহিলা বিষয়ক  কর্মকর্তা মেহের আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, একটি বাড়ি একটি খামারের ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন ইমু প্রমুখ। 
‎অনুষ্ঠানে শ্রেষ্ঠ উদ্যোক্তা  শ্রেষ্ঠ যুব সংগঠন, প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদ ক্রেস্ট  ও যুব ঋণ বিতরণ করা হয়। 
‎প্রধান অতিথি সোমাইয়া আক্তার যুবকদের  উদ্দেশ্যে বলেন, আমাদের সবাইকে একত্রিত হয়ে বাল্যবিবাহ রোধ করতে হবে, সমাজ গঠনে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে, অন্যের উপর নির্ভরশীল না হয়ে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে আত্ম কর্মস্থান সৃষ্টি  করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow