জামালপুরে ডেভিল হান্টে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ। গতকাল রাতে ‘ডেভিল হান্ট’ অভিযানে তাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খোরশেদ আলম শরিফপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে খোরশেদ আলম তার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বালুমহল নিয়ন্ত্রণে রাখতেন এবং সেখান থেকে নিয়মিত চাঁদাবাজি করতেন।
এছাড়াও অভিযোগ রয়েছে, ওই সময়ে তার নেতৃত্বে এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবেই ইউপি সদস্য খোরশেদ আলম সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খোরশেদ আলমকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
মেহেদী হাসান
জামালপুর।
২৮-১২-২০২৫
What's Your Reaction?