ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ঠাকুরগাঁও প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়।
দিবসটি পালনে গতকাল বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানমালার মধ্যে পৌর শহরের সাধারণ পাঠাগার মাঠে অবস্থিত শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিসম্বলিত স্মৃতিফলকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
একই সাথে শহিদ মোহাম্মদ আলী স্মৃতিস্তম্ভ, শহিদ নরেশ চৌহান স্মৃতিস্তম্ভ ও ঝাঠিভাঙ্গা বদ্ধভূমি স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হয়। সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানমালা উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার মো: বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী। সেখানে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়। পরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিষয়ের উপরে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় সংশ্লিষ্ট দিবসের উপরে অনুষ্ঠিত চিত্রাংকন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
What's Your Reaction?