আজীবন সংগ্রামী এক সমাজসেবীর রোদন দুই নির্বাচনে ই আমার ভোট ছিনিয়ে নেয়

Mar 26, 2026 - 20:49
 0  36
আজীবন সংগ্রামী এক সমাজসেবীর রোদন  দুই নির্বাচনে ই আমার ভোট ছিনিয়ে নেয়

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ ব্যুরো। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা হাওড় বেষ্টিত এ উপজেলাবাসীর সিংহদ্বার ঘাগড়া ইউনিয়ন। পশ্চাতপদ এ জনপদটির উন্নয়নের সংগ্রামী জননেতা হিসেবে জনগণের পাশে থেকে যিনি সূখ ও দুঃখের সাথী হয়েছিলেন তিনি বোরহান উদ্দিন চৌধুরী (বুলবুল চৌধুরী)। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার মাঝামাঝি গড়নের ফর্সা বর্ণের ধীরস্থির সুন্দর বাচনভঙ্গি সম্পন্ন লোকটি সহজেই মানুষকে আপন করে নেয়। ৭৮ বছর বয়সী এ সমাজসেবীর সংগে অতি সম্প্রতি সাদা মনের নেতৃত্বের সন্ধানে গিয়ে মিঠামইনের ঘাগড়া বাজারে পরিচয় ঘটে সৌম্যমুর্তিমান ৭৮ বসন্তের অধিকারী এ চির যুবার সংগে। বয়সের ভারে প্রবীণ হলেও চিন্তা চেতনায় এখনও তরুণ। ব্যাক্তিগতভাবে অধূমপায়ী , নিয়মিত নামাজী, পরিমিত আহারভোজী এ ব্যাক্তিটি সকল বয়সীদের নিকট প্রিয় বুলবুল চৌধুরী হিসেবে পরিচিত। পিতা মরহুম মনিরুদ্দীন চৌধুরী ও মাতা দেওয়ান আয়শা আক্তার চৌধুরী উভয়ে অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সদস্য ছিলেন। জীবনের শুরুটা ছাএ রাজনীতি দিয়ে হাতেখড়ি হলেও পরিণত বয়সে এলাকাবাসীর উন্নয়নে দায়িত্ব নেন। বিপুল ভোটে নির্বাচিত হন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। টানা চার বার ইউনিয়ন পরিষদের খেদমত করার সুযোগ দেন জনগণ।২কন্য ও একপুএ (বর্তমানে ব্যারিষ্টার) এর জনক। আক্ষেপ করে বলেন বিগত সরকারের সময়ে আমি দুইবার উপজেলা পরিষদ নির্বাচনে জনতার রায় পেলেও প্রতিকূলতার কারণে ও ক্ষমতাধর ভাইয়ের নেক নজর আশীর্বাদে রাতের আধারে বদলে ফেলে ভোটের হিসাব। ঐ সময়কার পরিস্থিতি আবহাওয়া আগাম জানান দিতো বুলবুল চৌধুরীর ভোটের বাক্স ভরলেও নিশ্চিত ফেল করবে। কারণভোটের মাঠে প্রশাসন প্রক্রিয়ায় ছিল বিধি বাম। প্রথা পদ্ধতি অনুসরণে বুলবুল চৌধুরী র ফেল যেন চিরাচরিত। আর এজন্যই পটপরিবর্তন এর পর মিঠামইন বাসী দীর্ঘ অবহেলিত প্রিয় বুলবুল এর কলরব শুনতে চায়। কৃষক শ্রমজীবি জলজীবিকার জনগোষ্ঠী তাদের ন্যায্য হিস্যা ও নাগরিক অধিকার পেতে জননন্দিত এ জননেতা কে উপজেলার সর্বোচ্চ আসনে নির্বাচিত করার অভিলাস দেখাতে চায়। গণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠিত হওয়ায় বর্তমান সরকারের মানীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট দাবী জনগণের প্রত্যাশা পূরণে আমরা সংসদ সদস্য হিসেবে ভাটির অগ্নীপুরুষ এডভোকেট ফজলুর রহমান কে পেয়েছি এখন মিঠামইন উপজেলা বাসীর জন্য নিবেদিতপ্রাণ বুলবুল চৌধুরী যিনি শতভাগ সজ্জন ও দূর দৃষ্টিভংগী সম্পন্ন গুনী এ ব্যাক্তিটিকে উপজেলা চেয়ারম্যান পেতে সকল অপপ্রচার রখতে সদয় দৃষ্টি দিবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow