হত্যার নাটক সাজিয়ে হাওরে অশান্তির চেষ্টা উপুর্যুপরি হামলা মামলায় পুরুষ শূন্য গ্রাম

Mar 27, 2026 - 14:04
 0  19
হত্যার নাটক সাজিয়ে হাওরে অশান্তির চেষ্টা  উপুর্যুপরি হামলা মামলায় পুরুষ শূন্য গ্রাম

শাহ সারওয়ার ( সারু) অশান্ত হাওর সৃষ্টির অপচেষ্টায় নজির সজিব গ্রুপ এখন হত্যার নাটক সাজিয়ে ও তা প্রচার করে পূরুষশূন্য গ্রামে রামরাজত্ব কায়েমের চেষ্টা করছে। জানাগেছে ২৩ মার্চ ২০২৬ (সোমবার) লাউকুড়া গ্রামে কাসেম চেয়ারম্যানের বাড়ীতে ৫৭ জন প্রত্যক্ষ দেশীয় অস্ত্রধারী ও আরও অজ্ঞাত নামা ৩/৪ শত লোক হামলা করে। বিগত সময়ে মনসুর আলী ও জজমিয়া নৃশংসভাবে খুন হওয়ায় বিচারাধীন মামলায় অন্যতম আসামীরা মিমাংসার নামে খুনের মামলা প্রত্যাহার করতে রাজী না হওয়ায় এ হামলা হয়েছে বলে বক্তব্যে প্রকাশিত হয়। স্হানীয়সূএে জানাগেছে বয়োবৃদ্ধ আইয়ুব নবী ' র মৃত্যু কে রহস্যাবৃত করতে সজীব, নজির ও আলী রেজা হত্যার দাবী তুলেছে। যদিও খুন হওয়ার মত কোন আলামত বা প্রত্যক্ষ কোন সাক্ষী অনুসন্ধানে পাওয়া যায় নি। আইন শৃংখলা বাহিনীর কড়া নজরদারী তে আছে এবং আবার যেন পুনরাবৃত্তি না ঘটে মিঠামইন থানা পুলিশ তৎপর রয়েছেন এবং পরস্পর বিরোধী মারামরি সংক্রান্ত ২ টি মামলা ইতিমধ্যে রুজু হয়েছে,দু' পক্ষের ১৩ জন আসামী হাজতে আছে, খুনের কোন মামলা হয়নি ক বলে নিশ্চিত করেছেন মিঠামইন থানার অফিসার ইনচার্জ ( ওসি)। পূরুষশূন্য হেমন্তগন্জ ও লাউকুড়া গ্রামের কৃষি ও জল জীবিকার উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা চরম কষ্ট ও আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow