প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Jul 15, 2026 - 20:29
 0  13
প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ  প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায়ও এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা শহরের সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন ও সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চায়না ব্যানার্জিসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। তিনি এসময় পরিবেশের ভারসাম্য ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে বেশী বেশী করে গাছ লাগানোর আহবান জানান।##

১৫.০৭.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow