ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে, বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু

Jul 15, 2026 - 23:43
 0  13
ঠাকুরগাঁও সদর উপজেলার ১০ নং জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে, বজ্রপাতে  বাবা ছেলের মৃত্যু

মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩) নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপার গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের পাটক্ষেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাইসহ আরও কয়েকজন পাট কাটছিলেন। দুপুরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিমাই মারা যান। এছাড়া আনোয়ার প্রভুসহ একই এলাকার আরও দুজনকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার প্রভু মারা যান। ওসি জানান, পাট কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছেলে মারা যান ও তার বাবা আনোয়ার প্রভু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow