কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে স্ত্রী সিমা বেগম (২০) কে বিশ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে অসুস্থ স্ত্রী সিমা বেগম এ্যাম্বুল্যান্সে করে কালকিনি থানায় অভিযোগ দায়ের করতে আসেন। ঘটনাসূত্রে জানা যায়, কয়েক বছর আগে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচোরী স্বস্থাল গ্রামের আঃ করিম তালুকদারের ছেলে মফিজুর রহমানের সাথে এনায়েত নগর ইউনিয়নের এনায়েত নগর গ্রামের এসকেন সরদারের মেয়ে সিমা বেগমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।
অভিযোগ উঠেছে গত তিন দিন আগে সিমা বেগমের স্বামী মফিজুর রহমানের নেতৃত্বে তার স্ত্রীকে কৌশলে সালমা বেগম, মাসুদ, তহমিনা বেগম মিলে সন্ধার সময় সিমা বেগমকে বিষ খায়িয়ে হত্যার চেষ্টা করেন। বর্তমানে ভুক্তভোগী বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালেচিকিৎসাধীন রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনার বিষয়ে ভুক্তভোগীর মা বলেন, আমার মেয়েকে পারিবারিকভাবে বিয়ে দিই মফিজুর রহমানের সাথে। কিন্তু কিছু দিন পরে সালমা নামের এক মেয়ের সাথে পরকিয়া শুরু করে আমার জামাই। এর পর তারা গোপনে বিয়ে করে। পরক্ষনে কিছুদিন আগে সালমার সাথে ও মফিজুলের সাথে ছারাছারি হয়ে যায়। এর পর গত তিন দিন আগে মফিজুর রহমানের নেতৃত্বে তার স্ত্রীকে কৌশলে সালমা বেগম, মাসুদ, তহমিনা বেগম মিলে সন্ধার সময় সিমা বেগমকে বিষ খায়িয়ে হত্যা চেষ্টা করেন। আমরা এর বিচারচাই। এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, অভিযোগ হলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
What's Your Reaction?