মন্দিরকে সাক্ষী রেখে মাদক ব্যবসা না করার প্রতিশ্রুতি দিলেন অনিল চন্দ্র রায়

Jul 19, 2026 - 15:35
Jul 19, 2026 - 15:48
 0  19
মন্দিরকে সাক্ষী রেখে মাদক ব্যবসা না করার প্রতিশ্রুতি দিলেন অনিল চন্দ্র রায়
প্রাকৃতিক ছবিটি এ আই দিয়ে তৈরী

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের ব্রাক্ষণশাসন বাজার এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত মাদক ব্যবসায়ী অনিল চন্দ্র রায়কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি মাদক বিক্রির বিষয়টি স্বীকার করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে দিগড় ইউনিয়ন পরিষদ থেকে বার বার নির্বাচিত ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাজ মেম্বারের ছেলে মো. রুবেলের নেতৃত্বে স্থানীয় যুব সমাজ এক ব্যক্তিকে মাদক সেবনের সময় হাতে-নাতে আটক করে। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানান, তিনি অনিল চন্দ্র রায়ের কাছ থেকে মাদক ক্রয় করেছেন।

পরবর্তীতে অনিল চন্দ্র রায়কে ডেকে বিষয়টি জানতে চাইলে তিনি অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে আর কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়াবেন না বলে উপস্থিত সবার সামনে অঙ্গীকার করেন। এ সময় তিনি নিজের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে স্থানীয় হিন্দু মন্দিরকে সাক্ষী রেখে স্থানীয় যুব সমাজের কাছে প্রতিশ্রুতি দেন যে, তিনি আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত হবেন না।

এ ঘটনায় স্থানীয় যুব সমাজ মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছে। তাদের মতে, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভিডিও লিংক

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow