সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

Jan 10, 2026 - 11:37
 0  19
সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

মোঃ কামাল উদ্দিন  সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা পৌরসভার কুখরালী ফুটবল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের কোটি কোটি মানুষ গভীরভাবে ভালোবাসে। তার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে জনগণের হৃদয়ে তার অবস্থান কতটা শক্ত। ইনশাল্লাহ তার দোয়ায় তার সুযোগ্য সন্তান তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব নাছিম ফারুক খান মিঠু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু এবং জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী।
এছাড়া বক্তব্য রাখেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম হিমু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হাসান খান হাবলু, পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুল ইসলাম মনি প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিসুর রহমান আজাদী।
এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ৬নং ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow