মাদারীপুরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে ভূরঘাটা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে কালকিনি পৌরসভার ভূরঘাটা বাস্টান্ড বিএনপির কার্যালয়ে বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর পরিবার এবং দেশের শান্তির জন্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে কবুল করার জন্য দোয়া করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশারফ সরদার, কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও যুবদলের সভাপতি প্রর্থী মামুন সিকদার ,কালকিনি উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমূল হোসেন, কালকিনি উপজেলা শ্রমিক দলের যুগ্ন-সাধারন সম্পাদক আঃ সালাম সরদার, কালকিনি উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল সরদার, কালকিনি উপজেলা তাতী দলের সদস্য সচিব ওচমান সরদার, কালকিনি উপজেলা তাতী দলের সদস্য ইস্রাফিল সরদার, কালকিনি উপজেলা যুবদলের সদস্য আরিফ চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক পরিবেশন করা হয়।
What's Your Reaction?