মাদারীপুরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

Mar 3, 2026 - 20:18
 0  10
মাদারীপুরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরে মানববন্ধন করেছে জেলার খুচরা সার বিক্রেতারা। খুচরা সার বিক্রেতাদের আইডি বহাল রাখা, টি.ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবীতে এ মানববন্ধন করা হয়। সোমবার (৩ মার্চ) দুপুর ১২ টার সময় কালকিনি মডেল প্রেসক্লাবের সামনে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করে। এতে ব্যানার নিয়ে জেলার ৫টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের খুচরা সার বিক্রেতারা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা কর্মসূচীতে সংগঠনটির জেলা শাখার সভাপতি জালাল উদ্দিন, সাধারন সম্পাদক মোহাম্মদ রাসেল হাওলাদার সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতাদের বাতিল করতে প্রজ্ঞাপন জারি হয়েছে। এটা বাস্তবায়ন হলে দেশের ৪৪ হাজার ব্যবসায়ী ও তাদের পরিবারসহ ৫ কোটি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্থ হবে। কৃষকদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক ও বাকি লেনদেন আদায় করাও কঠিন হয়ে পড়বে। তাই এ সিন্ধান্ত বাস্তবায়ন না করার পাশাপাশি ২০০৯ সালের এ নীতিমালা বহাল রাখার দাবি জানান তারা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow