জামালপুরে জেলা মৎস্যজীবী দলের প্রচার মিছিল
মেহেদী হাসান ,জামালপুর: জামালপুর জেলা বিএনপির সম্মেলন সফল করতে প্রচার মিছিল করেছে জেলা মৎস্যজীবী দল। আজ দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর পদক্ষিন শেষে তমালতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক জুনায়েদ হোসাইনসহ মৎস্যজীবী দলের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। প্রায় ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
What's Your Reaction?