ডাসারে ইউনিয়ন পরিষদ সচিবের বদলীর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়ন পরিষদের সজিব মো. জলিল মোড়লের বদলীর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যরা ও স্থানীয় সাধারন জনগন। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ঘন্টা ব্যাপী এ কর্মসুচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. নুরমোহাম্মদ হাওলাদার, ইউপি সদস্য মো. রুবেল তালুকদার, মো. ইউসুফ খান, মো. ওয়াজেদসহ প্রায় শতাধীক স্থানীয় সাধারন জনগন। ইউপি চেয়ারম্যান মো. নুরমোহাম্মদ হাওলাদার, ইউপি সদস্য মো. রুবেল তালুকদার ও মো. ইউসুফ খানসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, সচিব মো. জলিল মোড়ল যোগদানের পর থেকে তিনি নানান অনিয়মের সাথে জরিয়ে পরেন। কাউকে তোয়াক্কা না করে তিনি তার ইচ্ছে মত অফিস করেন। এবং কি তিনি টিসিবির ডিলারের সাথে মালামাল ভাগ বাটোয়ারা করে নেন। তাই আমরা তার দ্রুত বদলীর জন্য কর্তৃপক্ষের কাছে দাবি যানাই। অভিযুক্ত সচিব জলিল মোড়ল বলেন, আমি অসুস্থ তাই অফিসে ঠিক মত আসতে পারি না। এ ব্যাপারে ডাসার উপজেলা নির্র্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, কাজীবাকাই ইউনিয়ন পরিষদের সজিব মো. জলিল মোড়লের অনিয়মের কথা জানতে পেরেছি। তবে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। সত্য প্রকাশ করলেই সাংবাদিকদের জীবন দিতে হয় হাতপাখার এমপি প্রার্থী মাওলানা আজিজুল হক মাদারীপুর প্রতিনিধি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা এস এম আজিজুল হক বলেন, সত্য প্রকাশ করলেই আজ সাংবাদিকদের জীবন দিতে হয়। তাই আমি বলবো সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, ধর্ষন মুক্ত ও টেন্ডারবাজ মুক্ত সমাজ গড়তে ইসলামের পক্ষে হাত পাখায় আপনারা সবাই ভোট দিন। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে পারি তাহলে সকল ভোটারের ন্যায্য অধিকার ফিরে পাবে। আজ বৃহস্পতিবার সকালে ইসলামী আন্দলন কালকিনি উপজেলা শাখার দলীয় অফিস কার্যালয়ে বিভিন্ন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালের তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান সুমন, সহ-সভাপতি কেরামত আলী হাওলাদার, পৌর শাখার সভাপতি মুহাম্মাদ লুৎফর রহমান মুন্সি, সহ-সভাপতি ইলিয়াস শিকদার, সেক্রেটারী মহিউদ্দিন হাওলাদার, জয়েন্ট সেক্রেটারী তামীম হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাঈম ইসলাম, সহ-সভাপতি হাফেজ হুসাইন আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরাফাত হোসেন ও প্রশিক্ষন সম্পাদক রাইহান প্রমুখ।
What's Your Reaction?