পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

Jun 24, 2026 - 17:36
 0  10
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুর্নীতি দমন কমিশন কর্তৃক শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, সততা ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় দল এবং রানার্সআপ হয় নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজ দল। পরে বিজয়ী ও বিজীততের মাঝে ক্রেস্ট, মেডল ও সার্টিফেকেট বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, সাধারণ সম্পাদক ফজলুল হক, সদস্য মিজানুর রহমান ও মিরাজুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow