বাল্যবিবাহ, যৌতুক ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সাতক্ষীরায় উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ
বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী ও শিশু নির্যাতন এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সদর পুরাতন সাতক্ষীরা, আলিয়া কামিল মাদ্রাসায় এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকালে পুরাতন সাতক্ষীরার আলিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা, জেলা কার্যালয়, সাতক্ষীরার উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা মো. আনিছুর রহমান মল্লিক এর সভাপতি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, পুরাতন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডঃ মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান, সরকারি কমিশনার শাহেদ আহমেদ, ওসিসি ম্যানেজার আব্দুল হাই সিদ্দিকী প্রমূখ।
প্রধান অতিথি বলেন, বাল্যবিবাহ ও যৌতুক সমাজের জন্য একটি অভিশাপ। এসব কুপ্রথা নারীর অধিকার ও মর্যাদাকে ক্ষুণ্ন করে এবং নারী ও শিশু নির্যাতনের অন্যতম কারণ হিসেবে কাজ করে। নারী ও শিশু পাচার প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, নারী নেত্রী, সুশীল সমাজের সদস্য এবং এলাকার সাধারণ নারী রা অংশগ্রহণ করেন, নারীর ক্ষমতায়ন ও নিরাপদ সমাজ গঠনে বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারী ও শিশুর অধিকার নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
What's Your Reaction?