কিশোরগঞ্জে যুব জাগরণ  ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

May 31, 2026 - 23:19
 0  17
কিশোরগঞ্জে যুব জাগরণ  ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

শাহ সারওয়ার,কিশোরগঞ্জ প্রতিনিধি ৩১ মে ২০২৬, রবিবার যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী, সুস্থ ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কিশোরগঞ্জে শুরু হলো “সুফিয়া-মান্নান যুব জাগরণ ফুটবল টুর্নামেন্ট (সিজন-২)”।

রবিবার (৩১ মে) বিকেলে কিশোরগন্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ ( সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম। টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক লুৎফুল বারী খোকন।  সুফিয়া-মান্নান গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোবারক হোসেন সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে সুফিয়া-মান্নান ফাউন্ডেশন।  অনুষ্ঠানের বিশেষ দিক ছিল দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ তাজুল ইসলাম চপল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম নওশাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম নিশাদ, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব লুৎফুল হক টিটু,   জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকারুল ইসলাম বাপ্পী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ সাদ্দাম ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অনিক হাসান জান্নাতুল।   উদ্বোধনী খেলায় কামালিয়ারচর তরুণ সংঘ একাদশ ও কামালিয়ারচর দুরন্ত স্পোর্টিং ক্লাব একাদশ মুখোমুখি হয়। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম। আয়োজকরা জানান, সুফিয়া-মান্নান ফাউন্ডেশনের নিয়মিত সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তোলা এবং সামাজিক অবক্ষয় রোধে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  এবারের টুর্নামেন্টে ৫টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো: কালিয়ারচর যুব স্পোর্টিং ক্লাব, কালিয়ারচর আদর্শ সংঘ, মাদারজীহর ইউনিক স্পোর্টিং ক্লাব, বন্দীপুর যুবরাজ স্পোর্টিং ক্লাব এবং বুড়িরচর যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাব।  উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক, বিভিন্ন দলের খেলোয়াড় ও সংগঠকরা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী টুর্নামেন্টের খেলা চলবে। *ফটো ক্যাপশন:* সুফিয়া-মান্নান যুব জাগরণ ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মোঃ মাজহারুল ইসলাম বক্তব্য রাখছেন। পাশে উদ্বোধক লুৎফুল বারী খোকন ও অন্যান্য অতিথিবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow