পীরগঞ্জে সাবেক চেয়ারম্যান মোস্তফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার যৈদ্দপীর ঈদগাহ্ মাঠ নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোডিংয়ে সাবেক চেয়ারম্যান মরহুম মোস্তফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এতিমখানার শিশু, মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা মরহুম মোস্তফার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।
What's Your Reaction?