সাতক্ষীরায় লাইসেন্সবিহীন ‘সার্জিক্যাল ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,  ৫০ হাজার টাকা জরিমানা, বন্ধের নির্দেশ

Aug 19, 2026 - 20:23
 0  8
সাতক্ষীরায় লাইসেন্সবিহীন ‘সার্জিক্যাল ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,  ৫০ হাজার টাকা জরিমানা, বন্ধের নির্দেশ

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি  ঃ
সাতক্ষীরায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত ‘সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক’-এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অননুমোদিতভাবে ক্লিনিক পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. আক্কাস হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ক্লিনিকের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, কোনো ধরনের বৈধ কাগজপত্র ও স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই ক্লিনিকটি চালানো হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান , ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. আক্কাস হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে ২ মাসের কারাদণ্ডের নির্দেশ প্রদান করা হয়। তিনি আরো জানান, জনস্বার্থে অননুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।###

১৯.০৮.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow