কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি :
কয়রায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত সকল শিশুদের টিকাদানের আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রবিবার (১৯ এপ্রিল ) সকাল ১১ টায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পদ্ম সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম। তিনি বলেন, হাম ও রুবেলা নির্মূলে টিকাদান ক্যাম্পেইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। এই কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, উপজেলার কোনো শিশু যেন এই টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে, যাতে অভিভাবকেরা তাদের সন্তানদের টিকা প্রদানে উৎসাহিত হন।
এসময় তিনি ক্যাম্পেইনের কর্মপরিকল্পনা, বাস্তবায়ন কৌশল এবং মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
What's Your Reaction?