উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগসহ দীপু দাসকে নির্যাতনের পর পুড়িয়ে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এবং দীপু দাসকে নির্যাতনের পর পুড়িয়ে হত্যার প্রতিবাদ সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদীচী সাতক্ষীরাসহ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় শহরের পোষ্ট অফিস মোড়স্থ মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
উদীচী সাতক্ষীরা শাখার উপদেষ্টা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপি’র সাবেক আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, বীর মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, গণআন্দোলন জোটের আহবায়ক অ্যাড. খগেন্দ্রনাথ ঘোষ, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল, জাসদ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, সিপিবি’র সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসদ নেতা মাষ্টার আব্দুর জব্বার, উদীচী সাতক্ষীরা শাখার সভাপতি শেখ ছিদ্দিকুর রহমান, শিল্পী চক্রের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মুনসুর আলী, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
বক্তারা উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা এবং দীপু দাসকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, উগ্রপন্থীরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা সেটাই প্রমাণ করে। এখনই মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে ভয়াবহ পরিণতি বহন করতে হবে। অবিলম্বে উদীচী, ছায়ানট, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার স্বাধীন তদন্ত করে মব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সাথে দীপু দাশকে নৃশংসভাবে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।##
২৩.১২.২৫
What's Your Reaction?