সাভার ইয়াবা হেরোইনসহ ৭ জন গ্রেফতার

Apr 19, 2026 - 14:02
 0  25
সাভার ইয়াবা হেরোইনসহ ৭ জন গ্রেফতার

খলিল , সাভার 

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই  আঃ মুত্তালিব সংগীয় ফোর্সসহ শনিবার বিকেল ৪:৩০ টার সময় সাভার থানাধীন বক্তারপুর বেদেপল্লী থেকে শাহীন নামে একজনকে  ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে , যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। অপরদিকে এসআই শাহাদাৎ হোসেন ফোর্স  রাত ৮:৩০ মিনিটে সাভার মডেল থানাধীন আক্রান  এলাকা থেকে আলীম মোল্লা,  আকাশ নামে দুইজনকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে , যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা। এছাড়াও  এসআই  মতিউর রহমান ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাত  ১০:৩০ মিনিটে  আশুলিয়া থানাধীন জামগড়া কাঠালতলা এলাকা থেকে জসিম তালুকদার, রেজাউল করিম, আকবর হোসেন, নাজমুল হক নামে চারজনকে  ৭০০ পুড়িয়া হেরোইন, যার ওজন ৭০ গ্রাম, আনুমানিক মূল্য ২ লক্ষ ১০ দশ হাজার টাকা। আসামী রেজাউল করিম এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow