সাভারে গাঁজাসহ ৪ জন গ্রেফতার
খলিল ,সাভার ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই শাহাদাৎ হোসেন সংগীয় ফোর্সসহ আশুলিয়া থানাধীন জামগড়া ফকিরবাড়ি এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী আলতাব হোসেন, আলমগীর হোসেন ও আব্বাস নামে ৩ জনকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। যাহার আনুমানিক মূল্য ৩০,০০০ হাজার টাকা। অপর একটি অভিযানে এসআই আঃ হাই সংগীয় ফোর্সসহ বুধবার রাত আনুমানিক ১১:১৫ টার সময় আশুলিয়া থানাধীন জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে পেশাদার মাদক ব্যবসায়ী সোহান শেখ কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। যাহার আনুমানিক মূল্য ১৫,০০০ হাজার টাকা। এছাড়াও ৪ নং আসামী সোহান শেখ এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।
What's Your Reaction?