কিশোরগঞ্জে জাতীয় পাট দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
শাহ সারওয়ার, ব্যুরো প্রধান।
কিশোরগঞ্জ জেলা কালেক্টরেট সভাকক্ষে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬ মার্চ ( শুক্রবার) সকাল ১০ টায় পাট শিল্প গড়ে তুলুন কর্মসংস্থান সৃষ্টি করুন মূল প্রতিপাদ্য নিয়ে পাট অধিদপ্তর কিশোরগন্জের আয়োজনে রেলী উওর আলোচনা সভায় সভাপতিত্ব করেন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আায়ুব আলী। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক(শস্য) মোঃ শাহীনুল ইসলাম,পাট গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আশরাফুল আলম।
পাট শিল্পের বিকাশে উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তূলে ধরে বক্তব্য রাখেন পাট ব্যবসায়ী মোঃ মাসুদ আলম, পাট উৎপাদনকারী কৃষক মোঃআঃ ছালাম। সভায় বিভিন্ন জেলা পর্যায়ের কর্মকর্তা ও স্হানীয় সাংবাদিক বৃন্দ এতে অংশ গ্রহণ করেন। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন
জেলা কালেক্টরেট জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা সাইফুল ইসলাম ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সদর উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হীরা চন্দ্র।
What's Your Reaction?