মাদারীপুরে শিক্ষকদের নিয়ে বৃক্ষরোপন করলেন এমপি খোকন তালুকদার
ম.ম.হারুন অর রশিদ
মাদারীপুরে শিক্ষকদের নিয়ে বৃক্ষরোপন করলেন এমপি খোকন তালুকদার। আজ শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার সরকারী গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে কলেজ মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপরনর আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে কলেজ মাঠে ফলন্ত আমগাছ রোপন করেন। স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীনের সভাপতিত্বে শিক্ষার মানোন্নয়নে শিক্ষদের নিয়ে মতবিনিময় সভাকরেন। এর আগে ডাসার উপজেলার ঘোষের হাট গুমার খালের উপরগার্ডার ব্রীজ ও কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি প্রঙ্গনে মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন। যানা যায়, আজ শুক্রবার সকালে ডাসার উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আর্থায়নে ঘোষের হাট গুমার খালের উপর ভূরঘাটা-কোটালীপাড়া সড়কের ঘোষের হাট চৌ-রাস্তায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর উদ্বোধনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এসময় আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া, কালকিনি ও ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন, ডাসার উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, ডাসার উপজেলার যুবদলের প্রস্তাবিত আহবায়ক নুরুজ্জামান তালুকদার নুরু সহ স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ও ঠিকাদার প্রতিষ্ঠান। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়েছে।
What's Your Reaction?