আইনবিদ গাজী শামসুর রহমান ছিলেন মেধার অনন্য বাতিঘর: কপিরাইট অফিসের সেমিনারে ড. আইনুন নিশাত

Jun 9, 2026 - 18:43
 0  10
আইনবিদ গাজী শামসুর রহমান ছিলেন মেধার অনন্য বাতিঘর: কপিরাইট অফিসের সেমিনারে ড. আইনুন নিশাত

ঢাকা অফিস: দেশের বরেণ্য আইনবিদ গাজী শামসুর রহমান-এর জীবন, কর্ম ও দেশের আইনি ব্যবস্থায় তাঁর অবদানকে স্মরণ করে রাজধানীতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) সকালে বাংলাদেশ কপিরাইট অফিসের সম্মেলন কক্ষে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশের কপিরাইট অফিস।

"আইনবিদ গাজী শামসুর রহমান এর জীবন ও কর্ম" শীর্ষক এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আইনুন নিশাত। প্রবন্ধ উপস্থাপনকালে তিনি বলেন, গাজী শামসুর রহমানের রেখে যাওয়া কাজ বাংলাদেশের আইন অঙ্গনে আজীবন অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এ. কে. এম. আব্দুল্লাহ খান বলেন, গুণী মানুষদের কাজের মূল্যায়ন ও চর্চা ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব।

সভাপতির বক্তব্যে কপিরাইট রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) জনাব এস, এম, আরশাদ ইমাম ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, মেধাসম্পদ সংরক্ষণ ও কপিরাইট আইনকে এগিয়ে নিতে গাজী শামসুর রহমানের দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। অনুষ্ঠানটিতে দেশের বিশিষ্ট আইনজ্ঞ ও সংস্কৃতি কর্মীরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow