মীরসরাইয়ে ‘ভয়েজ ফর চেঞ্জ’ যোগাযোগ দক্ষতা উন্নয়ন  বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

Aug 28, 2025 - 18:15
 0  55
মীরসরাইয়ে ‘ভয়েজ ফর চেঞ্জ’ যোগাযোগ দক্ষতা উন্নয়ন  বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

কমল পাটোয়ারী,মীরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
মীরসরাই উপজেলায় খান ফাউন্ডেশনের বাস্তবায়নে ও ইলমা কর্তৃক আয়োজিত  'ভয়েস ফর চেঞ্জ 'প্রকল্পের আওতায় যোগাযোগ দক্ষতা উন্নয়ন  বিষয়ক প্রশিক্ষন আজ ২৮ আগষ্ট  সকাল ১০ ঘটিকার সময় রোজ বৃহস্পতিবার মিরসরাই  উপজেলা বি আর ডি বি হলরুমে  অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুজ্জামান মিয়া,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার,মিরসরাই। 

উক্ত প্রশিক্ষন পরিচালনা করেন জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ মজিবুর রহমান এবং সার্বিক সহযোগিতায় ছিলেন  প্রকল্প কর্মকর্তা মোঃ মাসুদ রানা এবং প্রশিক্ষক হিসেবে সার্বক্ষনীক আলোচনায় ছিলেন  ট্রেনিং ফেসিলেটেটর মোছাঃ ইসমত আরা ইয়াসমিন । আলোচনার প্রধান ইস্যু ছিল সমাজে পরিবর্তনের মূল চাবিকাঠি হচ্ছে যোগাযোগ। কথা বলার ভঙ্গি, নিজের ভাব প্রকাশের শক্তি, আরেকজনকে বোঝার সক্ষমতা—এগুলোই মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। সেই উপলব্ধি নিয়েই চট্রগ্রাম মীরসরাই   এ আয়োজন করা হয় “যোগাযোগ দক্ষতা উন্নয়ন” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এ কর্মশালার আয়োজন করে আব্দুল মমিন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন)। বাস্তবায়নে সহযোগিতা করে ইলমা চট্রগ্রাম।  এবং  সহযোগী সংস্থা ,আসমা নুরী -সভাপতি , জনকল্যান মহিলা সংস্থা, তিনি বক্তব্যে বলেন— “সঠিক যোগাযোগ দক্ষতা মানুষকে শুধু আত্মবিশ্বাসীই করে না, বরং সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুঘটক হিসেবেও কাজ করে। আসমা নুরী -সভাপতি , জনকল্যান সংস্থা,তার বক্তব্যে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন— “আমরা যদি নিজেদের পরিবর্তন করি, হাত ধরে একসাথে পথ চলি, তবেই গড়ে উঠবে উন্নয়নশীল ও মানবিক সমাজ।”দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখেছেন— কীভাবে কার্যকরভাবে কথা বলতে হয়, নিজের ভাব প্রকাশকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করতে হয় এবং সমাজে সম্পৃক্ত হয়ে কাজ করতে হয়।
এদিনের কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোশনে আরা বেগম - সভাপতি,  নীলাম্বর,  মোঃ নুরল আলম, এনজিও প্রতিনিধি, সংকেত সংস্থা,অভিজিত বড়ুয়া, এনজিও প্রতিনিধি,
শুভ বড়ুয়া, এনজিও প্রতিনিধি,,মোঃ সারোয়ার উদ্দিন, সুকান্ত চৌধুরী - এনজিও প্রতিনিধি, কম্পোশন ইন্টারন্যাশনাল, কমল পাটোয়ারী - সাংবাদিক, জুবলী দেব - সমাজকর্মী -তপন ত্রিপুরা,মনির উদ্দিন - সচিব,মিরসরাই। শামসুদ্দিন - সংকেত সংস্থা।  ইকবাল হোসেন - বি আর ডি বি,। রোকেয়া বেগম - ইউ পি সদস্য। কাটাছরা।
পান্না বড়ুয়া,- নারী নেত্রী - হাইতকান্দী।জরিনা বেগম -ইউ সদস্য - মঘাদিয়া। 
 দিদারুল ইসলাম - শিক্ষক - মিরসরাই,প্রমুখ কর্মশালাটিকে প্রাণবন্ত করে তোলেন। রাজনৈতিক নেতৃবৃন্দ ও নারী সভানেত্রীরা কর্মশালাকে সময়োপযোগী আখ্যা দিয়ে বলেন— “যোগাযোগের দক্ষতা শুধু একটি ব্যক্তিগত যোগ্যতা নয়, বরং এটি সামাজিক ও সাংগঠনিক অগ্রগতির চালিকাশক্তি।”দিন শেষে অংশগ্রহণকারীরা এক অভিন্ন অনুভূতি ব্যক্ত করেন— “আমরা বদলেছি, আমরা শিখেছি, এখন আমাদের পালা সমাজ বদলানোর।”এই প্রতিপাদ্য বলেই যোগাযোগ দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনের কমর্সুচী সমাপ্তি হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow