মাদারীপুরে পাট ব্যাবসায়ির মরদেহ উদ্ধার, জিজ্ঞাসার জন্য দুই ছেলে, দুই ভাই থানায়

Mar 23, 2026 - 19:14
 0  42
মাদারীপুরে পাট ব্যাবসায়ির মরদেহ উদ্ধার, জিজ্ঞাসার জন্য দুই ছেলে, দুই ভাই থানায়

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে মোঃ রুহুল আমিন ঘরামী নামের এক পাট ব্যাবসায়ির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ রুহুল আমিনের দুই ছেলে, দুই ভাইকে ঘটনাস্থান থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের জায়গীর গ্রামের নিহতের বাড়ির পাসের একটি ধান ক্ষেত থেকে  মরদের উদ্ধার করে থানা পুলিশ। জমিজমা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারন করছেন স্বজনেরা। গত ১৪ মার্চ তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ব্যাবসায়ির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে। কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম বলেন, খবর পেয়ে আমরা ব্যাবসায়ির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় আনা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow