এছলামপুর পাক দরবার শরীফে ১২–১৩ ডিসেম্বর পবিত্র ওরছ শরীফ

Dec 11, 2025 - 20:49
 0  24
এছলামপুর পাক দরবার শরীফে ১২–১৩ ডিসেম্বর পবিত্র ওরছ শরীফ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় অবস্থিত এছলামপুর পাক দরবার শরীফে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর দুই দিনব্যাপী পবিত্র ওরছ শরীফ অনুষ্ঠিত হবে। ইয়া রহমানির আলামিন (সা.)–এর বিনম্র ভালোবাসায় আয়োজিত এ বার্ষিক ওরছকে কেন্দ্র করে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দরবার কর্তৃপক্ষ। বিশ্ব নেছবতের মহান মহাসাধক শাহ সুফী হযরত মাওলানা ওয়ারেছ এ‌ছলামপুরী (রহ.)–এর (আস–সিদ্দিকী, আস–কাদেরী, আস–চিশতী, আস–নকশবন্দী, আল–যাওয়াজেহেদী) স্মরণে প্রতি বছরের মতো এবারও ভক্ত-অনুরাগীদের মিলনমেলা বসবে দরবার প্রাঙ্গণে। অনুষ্ঠানসূচি ১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার: ২৭শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জামাদিউস সানি ১৪৪৭ হিজরি—ওরছের আনুষ্ঠানিক সূচনা। ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার: ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি ১৪৪৭ হিজরি—দিনব্যাপী অনুষ্ঠান শেষে সকাল ৮টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত হবে এছলামপুর পাক দরবার শরীফ, নাটিয়াপাড়া, দেলদুয়ার, টাঙ্গাইল। দরবার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশ–বিদেশ থেকে আগত ভক্তদের জন্য সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। আখেরি মোনাজাতে অংশ নিতে সকল ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow