দীর্ঘ ৮ বছরের সফলতায় এবারো অনুষ্ঠিত হয়েছে নূরানী স্কলারশিপ ২০২৫

Nov 29, 2025 - 23:39
 0  30
দীর্ঘ ৮ বছরের সফলতায় এবারো অনুষ্ঠিত হয়েছে নূরানী স্কলারশিপ ২০২৫

নুর আলম সুমন, টাঙ্গাইল (গোপালপুর) প্রতিনিধি। টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের আয়োজনে “নূরানী স্কলারশিপ ২০২৫” পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ৪৯টি মাদরাসার প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত মোট ৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আয়োজকরা বলেন, ২০১৭ সালে ভুঞাপুর উপজেলা থেকে মাত্র ১৮টি  প্রতিষ্ঠান দিয়ে এ- স্কলারশিপের আনুষ্ঠানিকতা শুরু করা হলেও যা দীর্ঘ আট বছরের সফলতায় এ-বছরে উপজেলার ঘন্টি পেরিয়ে দেশের মোট ৪টি জেলার ২৫টি উপজেলার ৩০টি কেন্দ্রে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা । এতে অংশ নেবে প্রায় ৮ হাজার শিক্ষার্থী। ফাউন্ডেশনের সভাপতি মুফতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, মাদরাসা শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে ২০১৭ সাল থেকে এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এবার ট্যালেন্টপুল, প্রথম, দ্বিতীয় ও সাধারণ এই চারটি গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। এতে প্লে,নার্সারী, ১ম এবং ২য় শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

 তিনি আরো বলেন, সরকারী নিবন্ধন পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। এবং আগামী ২০২৬ সাল থেকে সারাদেশে এর কার্যক্রম পরিচালনা করা হবে। পরীক্ষার কেন্দ্রে আসা অভিভাবকরা জানান, স্কলারশিপ এর আয়োজন করার সাথে সাথে প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে ভালো করে লেখাপড়া করার একটি প্রতিযোগিতা শুরু হয়ে যায় যা ছেলে মেয়েদের মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow