পূর্ব শত্রুতার জেরে কালিহাতিতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি জনমনে আতঙ্ক

Mar 21, 2026 - 11:24
 0  18
পূর্ব শত্রুতার জেরে কালিহাতিতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি জনমনে আতঙ্ক

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুরুয়া গ্রামে নাজমুল হাসান নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। ডাকাতির ঘটনাটি ভুক্তভোগী কালিহাতী থানায় লিখিতভাবে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী নাজমুল হাসান বলেন, রাতে ডাকাতরা আমার ঘরে থাকা আলমারি ভেঙে নগদ ২ লাখ টাকা, ১ ভরি স্বর্ণালংকার এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আমরা বিষয়টি দেখতে পাই। ডাকাতচক্র গ্রেপ্তার এবং আমার জিনিসপত্র উদ্ধার চাই।

কালিহাতী থানার এসআই যতীন্দ্র বর্মন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের তদন্ত কাজ চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow