কালকিনি উপজেলা পরিদর্শন করলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছা. ইয়াসমিন আক্তার কালকিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,
উপজেলা ভূমি অফিস, কালকিনি পৌরসভা ও কালকিনি থানা পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার কালকিনি উপজেলা নির্বাহি অফিসে এসে পৌছুলে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীনসহ, উপজেলার কর্মকর্তারা ফুল দিয়ে স্বাগত জানান। এসময় জেলা প্রশাসক ইউএনও অফিসের পরিচালিত কার্যক্রম নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ সকল কর্মকর্তার সাথে কথা বলেন। উপজেলা ভূমি অফিসে উপজেলা সহকারী কমিশনার মাহবুবা ইসলাম সহ সকল কর্মকর্তার সাথে ভূমি সেবা নিয়ে বিষদ আলোচনা করেন। কালকিনি পৌর অফিসে পৌরসভার পানি নিঃস্কাশন, বিদ্যু, পরিস্কার পরিচ্ছন্নতা ও ট্যাক্স নিয়ে কথা বলেন। এর পর কালকিনি পরিদর্শন করেন।এসময় থানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক। পরিদর্শন কালে থানার মালখানা, হাজতখানা, অস্ত্রাগার সহ আটককৃত বিভিন্ন মালামাল দেখেন। সেই সাথে পুলিশ ব্যারাক ঘুরে দেখেন। পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে বেগবান রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানাকে বেশ কিছু পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক। এর পর কালকিনি পৌরসভা মাঠে উপজেলা আনসার ভিডিপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন, ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাইফ উল আরেফীন, উপজেলা সহকারী কমিশনার মাহবুবা ইসলাম, কালকিনি থানা ওসি কে এম সোহেল রানা সহ অন্যান্যরা।
What's Your Reaction?