সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ১০ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ

Jan 22, 2026 - 20:02
 0  29
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ১০ কেজি হরিণের মাংসসহ একটি নৌকা জব্দ

সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের কৈখালী স্টেশনাধীন টেংরাখালী টহল ফাঁড়ির আওতাধীন চুনকুড়ি নদী থেকে উক্ত হরিণের মাংস ও নৌকা জব্দ করা হয়।
বন বিভাগ সূেত্র জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীনে টেংরাখালী টহল ফাঁড়ির আওতাধীন চুনকুড়ি এলঅকায় হরিণ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাশিকারীরা বনের ভিতরে পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি। এরপর সেখান থেকে একটি নৌকা ও ১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। পরে জব্দকৃত ১০ কেজি হরিণের মাংস সাতক্ষীরা বন আদালতের ম্যাজিস্ট্রেটের সম্মুখে উপস্থাপন করা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাশিকারীরা অনেক সময় হরিণের মাংসের সাথে বিভিন্ন মাংস মিশিয়ে বিক্রি করে। এসব অপরাধীকে হাতেনাতে ধরতে আমরা নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে তিনি সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি আরও জানান, বন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর নির্দেশনায় জব্দকৃত হরিণের মাংসের সঙ্গে কেরোসিন মিশিয়ে আদালত চত্বরে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।##
২২.০১.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow