কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, অর্থদণ্ড পাঁচ লাখ
কিশোরগঞ্জ প্রতিনিধি।
নিরাপদ খাদ্য আইনে কিশোরগঞ্জ জেলা সদরে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেন সামারী ট্রায়াল ( সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া) বিশুদ্ধ খাদ্য আদালত কিশোরগঞ্জ।
আদালত পরিচালনা করেন আরিফুল ইসলাম,বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বিশুদ্ধ খাদ্য আদালত,কিশোরগঞ্জে।
৯ আগষ্ট ( শনিবার) খাদ্য দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো: আশরাফুল ইসলাম তালুকাদার। উক্ত আদলত কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় অবস্থিত আল মাসুম ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত কৃত্রিম রং ব্যবহার করার দায়ে এক লক্ষ টাকা অর্থদন্ড, কালিবাড়ী মোড়ে অবস্থিত জয়কালি রেস্টুরেন্ট এন্ড বিরিয়ানী হাউজকে খাবারে তেলাপোকা ও রান্নাঘরের ভিতর অস্বাস্থ্যকর টয়লেট রাখার দায়ে ০১ লক্ষ টাকা অর্থদন্ড, গৌরাঙ্গবাজারে অবস্থিত মদন গোপাল সুইস কেবিনকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুতের দায়ে ০১ লক্ষ টাকা অর্থদন্ড, বড় বাজার, জাহাঙ্গীর মোড়ে অবস্থিত শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার কে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ০১ লক্ষ টাকা অর্থদন্ড, বত্রিশ এলাকায় অবস্থিত এ. টি ফ্লাওয়ার মিলসকে অনিবন্ধিত অবস্থায় ময়দা বাজারজাত করায় ০১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।
আদালত পরিচালনা সার্বিক সহযোগিতা করেন পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।
What's Your Reaction?