প্রতীক পেয়েই সাতক্ষীরায় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ প্রতীক বরাদ্দের পর শুরু হয়েছে সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরার কলারোয়ায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব তার বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করেন নির্বাচনী প্রচার প্রচারনা। কলারোয়া উপজেলা সদরের বিভিন্ন এলাকায় তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগে অংশ নেন এবং লিফলেট বিতরন করেন এবং সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে সাতক্ষীরা-১ আসনের প্রার্থী সাবেক এমপি হাবিব বলেন, তালা ও কলারোয়া এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষার পরিবেশ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ওপর জোর দেবেন তিনি। তিনি আরও বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন তার অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও কৃষি খাতে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নে তিনি কাজ করবেন। তালা ও কলারোয়ার সার্বিক উন্নয়নে আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন বিএনপির এই প্রার্থী।
হাবিব বলেন, ধানের শীষ প্রতীক গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। জনগণের সমর্থন পেলে তিনি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবেন। তিনি এমপি থাকাকালীন তালা ও কলারোয়ায় ব্যাপক উন্নয়ন করেছেন বলে দাবী করে জানান, মানুষদের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। নিরপেক্ষ ভোটে জয়লাভের বিষয়ে আশাবাদী বিএনপির এই প্রার্থী। এসময় তার সাথে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, ভোটের আমেজ সাধারণ মানুষ উপভোগ করছেন। নির্বাচনের দিন পর্যন্ত এমন শান্তিপূর্ণ পরিবেশ চান তারা।
উল্লেখ্য ঃ সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। সবাই আজ থেকে প্রচার প্রচারনায় নেমেছেন। চারটি আসনের মধ্যে সাতক্ষীরা-১ আসনে ৫ জন প্রার্থী। তারা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ধানেরশীষ প্রতিক, জামায়াতের মোঃ ইজ্জত উল্লাহ দাড়িপাল্লা প্রতিক, ইসলামি আন্দোলনের শেখ মোঃ রেজাউল ইসলাম হাতপাখা প্রতিক, জাতীয় পার্টির জিয়াউর রহমান লাঙ্গল প্রতিক এবং বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম ডাব প্রতিক নিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছেন।
সাতক্ষীরা-২ আসনেও ৫ জন প্রার্থী। তারা হলেন, বিএনপির প্রার্থী আব্দুর রউফ ধানেরশীষ প্রতিক, জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক দাড়িপাল্লা প্রতিক, জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু লাঙ্গল প্রতিক, ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম হাতপাখা এবং বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী মোটরগাড়ি (কার) প্রতিক নিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছেন।
সাতক্ষীরা-৩ আসনে ৬ জন প্রার্থী। তারা হলেন, বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দীনের ধানেরশীষ প্রতিক, জামায়াতের হাফেজ রবিউল বাশারের দাড়িপাল্লা, জাতীয় পার্টির আলিপ হোসেনের লাঙ্গল প্রতিক, ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনীর হাতপাখা প্রতিক। এছাড়া আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বিদ্রোহী হিসেবে পরিচিত ডা. শহিদুল আলম এর ফুটবল প্রতীক এবং বিএমজেপির রুবেল হোসেনের রকেট প্রতিক নিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছেন।
এছাড়া, সাতক্ষীরা-৪ আসনে ৪ জন প্রার্থী। তারা হলেন, বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান ধানেরশীন প্রতিক, জামায়াতের জিএম নজরুল ইসলাম দাড়িপাল্লা প্রতিক, জাতীয়পার্টির আব্দুর রশিদ লাঙ্গল প্রতিক এবং ইসলামী আন্দোলনের মোস্তফা আল মামুন হাতপাখা প্রতিক নিয়ে প্রচার প্রচারনা চালাচ্ছেন।
তবে, সাতক্ষীরার চারটি আসনের অধিকাংশ আসনে মূলত বিএনপি মনোনীত প্রার্থীদের সাথে লড়াই হবে জামায়াত প্রার্থীদের বলে সাধারণ ভোটাররা জানিয়েছেন।##
২২.০১.২৬
What's Your Reaction?