কলাপাড়ায় ‘উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্ক’ গঠন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো গঠিত হলো ‘উপজেলা বহুপক্ষীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক’।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ২৫ জন প্রতিনিধির অংশগ্রহণে এ নেটওয়ার্ক গঠন করা হয়।
উত্তরণ বাস্তবায়িত এ প্রকল্পটি ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে। সভায় স্বাগত বক্তব্য দেন ফিশনেট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জেমস রাজিব বিশ্বাস। বহুপক্ষীয় নেটওয়ার্কের প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ফিশনেট প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মো. মিজানুর রহমান।
তিনি বলেন, ‘এই নেটওয়ার্ক হবে একটি অংশগ্রহণমূলক, টেকসই ও সমন্বিত প্ল্যাটফর্ম। এর মাধ্যমে মৎস্যজীবীদের মৎস্যধিকার ও জলজ সম্পদে প্রবেশাধিকার সুরক্ষা করা, স্থানীয় বাস্তবতার ভিত্তিতে অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।’
সভায় বক্তারা জেলেদের স্বাস্থ্যসেবা, ভবিষ্যৎ কর্মপন্থা এবং প্রকল্প শেষ হলেও নেটওয়ার্ককে সক্রিয় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে উপস্থিত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রুহুল আমিন, সহ-সভাপতি মোছা. আকলিমা খাতুন ও আবুল কালাম, সম্পাদক সাইদুর রহমান, যুগ্ম-সম্পাদক শাহানাজ বেগম ও মো. ইমরান, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন, সমাজ ও মহিলা বিষয়ক সম্পাদক মেমেচান, অফিস ও ডকুমেন্টস সম্পাদক মো. মাসুদ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নাসির উদ্দিন, উত্তম হাওলাদার, ফাইজুর রহমান, কাজল রানী ও সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. আবু এমরান।
What's Your Reaction?