৫ সেপ্টেম্বর আসছে ইংরেজি ভাষার বাংলাদেশি সিনেমা ‘ডট’

Aug 28, 2025 - 05:03
 0  120
৫ সেপ্টেম্বর আসছে ইংরেজি ভাষার বাংলাদেশি সিনেমা ‘ডট’

আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে নির্মিত ইংরেজি সিনেমা ‘ডট’। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমাটি ইংরেজি ভাষায় শুটিং করা হয়েছে এবং ইংরেজি ভাষাতেই সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

তরী মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার, মিষ্টি মনিসহ অনেকে।

প্রযোজক ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন বলেন, ‘আন্তজার্তিক ভাবে আমাদের সিনেমাটি সবাইকে দেখানোর জন্যই ইংরেজিতে সিনেমাটি নির্মাণ করেছি। আর আমাদের দর্শকরা বাংলা সাব টাইটেল দেখতে পারবেন।’

‘ডট’ সিনেমার সময়সীমা দুই ঘণ্টা ৮ মিনিট। পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন বলেন, ‘সিনেমাটির আসল শক্তি হচ্ছে এর গল্প। এটি গল্প প্রধান সিনেমা। আশা করছি, দর্শক উপভোগ করবেন।’

উল্লেখ্য, ‘ডট’ সিনেমার শুটিং হয়েছে কুমিল্লা তিতাস উপজেলায়। সেখানে পুরোপুরি সেট সাজিয়ে এর শুটিং করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow