দুই একটা রাজনৈতিক দল পিআর নিয়ে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে-- এড. রুহুল কবির রিজভী

Aug 27, 2025 - 20:03
 0  50
দুই একটা রাজনৈতিক দল পিআর নিয়ে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে-- এড. রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ৫ আগষ্ট একটা ভয়ংকর দানবের পরাজয় ও রক্তঝরা আন্দোলনের পরেও জাতীয় রাজনীতি এখনো স্থির হয় নাই। কিছু রাজনৈতিক দল মনে করেন, তারাই আন্দোলন করেছে। আর কেউ কিছু করে নি। অথচ আমাদের শত শত নেতা কর্মী খুন,গুম সহ নানা নির্যাতনের শিকার হয়েছে। এই ভয়ংকর ফ্যাসিবাসী শাসন মোকাবেলা করেই জুলাই আন্দোলনের মাঠ তৈরি করলো বিএনপি। এগুলো কি সব মিথ্যা ও বৃথা হয়ে গেছে? জুলাই আন্দোলনে যারা মারা গেছেন অধিকাংশই তো বিএনপি পরিবারের। তাদেরও কি সব বৃথা। তিনি বলেন, পিআর কি এইটা অনেকেই জানে না। এইটা নিয়ে কখোনই আলোচনা হয় নি। এইটা এখন জোরজবরদস্তি করছে। এদেশের মানুষের যদি জনপ্রতিনিধিকে না চিনে তাহলে কোথায় ভোট দিবে। যারা আনন্দ বেদনায় সুখে দুখে পাশে ছিলো তাদেরকেই সাধারণ মানুষ ভোট দিবে। দুই একটা রাজনৈতিক দল পিআর নিয়ে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে। পাশের দেশ ভারত ও ইংল্যান্ডেও তো পি আর পদ্ধতি চালু হয় নি। তারাও এটি অবলম্বন করে নি। তিনি আরও বলেন, তারা ১৬ টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দখল করেছেন। শোনা যায় সচিবালয় তারা দখল করেছেন। তারা মনে করে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসলে তাদের সব শেষ হয়ে যাবে। শেখ হাসিনার দু:শ্বাসনের পুণরাবৃত্তি চায়। আপনারা কি অন্য কোন শক্তি চান? এখনকার গণতান্ত্রিক সময় পার করছি এইটা কি চাচ্ছেন না তারা। শর্ত দিয়ে নির্বাচনে যাবেন কি যাবেন না, তাহলে আমরা সবাই মিলে যা অর্জন করেছি সেটি আর হবে না৷ এভাবে চলতে থাকলে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আরেকজন তো বসে আছে, পাশ্ববর্তী দেশে। এস আলম কে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন। দেশের অভ্যন্তরে অন্তর্ঘাত ও নাশকতার চেষ্টা করবেন। তিনি এখন দেশে নাই, তাই এস আলম আড়াই হাজার কোটি টাকা দিবেন। সামনে প্রয়োজন হলে আরও টাকা দিবেন। শেখ হাসিনা আবার দুর্বৃত্তের শাসন ফিরে পেতে চান৷ তিনি এখন ক্ষমতা ফিরিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন। ভারতে যারা বাংলদেশী মুসলমান তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কিন্ত শেখ হাসিনাকে তারা জামাই আদর করে পালছেন। শেখ হাসিনা শেখ হাসিনা ভিডিও করে নাশকতার বার্তা দিচ্ছেন। এইটা দিল্লী সরকারের দ্বিচারিতা। আজ বুধবার (২৭ আগষ্ট) বিকালে দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ উপেজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আজকে অনেক বসন্তের কোকিলের আনাগোনা। যারা শেখ হাসিনার আমলে ঘর থেকে বের হয় নাই। তারা এখন অফিস আদালতে মাতাব্বরি করছে। যারা সংগ্রাম করছে, যারা নির্যাতনের শিকার হয়েছে। তারা কখোনই চাঁদাবাজ, দখলবাজ হবে না। ঐ বসন্তের কোকিলরাও নাম ভাঙ্গিয়ে এসব করছে। তিনি আরও বলেন, আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। বসন্তের কোকিলরা বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত করবে। তারা যেন না করতে পারে খেয়াল রাখবেন। এখন বাজার ব্যবস্থা অনেকটাই স্থিতিশীল হয়েছে। ৩ বছরে দরিদ্র ও অতি দরিদ্র বেড়েছে।এইটা শেখ হাসিনার শেষ সময়ে অতি লুটপাটের কারণে হয়েছে। এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি৷ কিন্ত যদি অতি দরিদ্র এর সংখ্যা বাড়তে থাকে তাহলে কিন্ত জনগণ মুখ ফিরিয়ে নিবে৷ আয়ের চাইতে ব্যয় কিন্ত এখন অনেক হচ্ছে। আগামীকাল রোডম্যাপ দেওয়ার কথা। আগামীকাল আমরা তা দেখবো। আগামী রোজার পূর্বেই নির্বাচন হবে আশা করছি। ভার্চ্যুয়ালিভাবে যুক্ত হয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, আমার জরুরী কাজ থাকায় আমি যেতে পারিনি। সামনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক কঠিন লড়াই অবতীর্ণ করতে হবে। ঐক্যের মাধ্যমেই আমরা বিএনপির হাতকে শক্তিশালী করবো। ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান তিনি। বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল,বিএনপি মুক্তিযুদ্ধের দল। বাংলাদেশে একমাত্র মুক্তিযুদ্ধের দল বিএনপি। কেউ ১৯৭১ সালে রাজাকার, কেউ ২০২৪ সালের রাজাকার। আর কয়েক মাস পরেই আমাদের কষ্ট শান্তি এনে দিতে পারে। স্বৈরাচারের দোসররা কিন্ত বসে নেই। তারা কিন্ত বলবে যে আপনাদের কোন প্রতিদ্বন্দ্বিতা নেই। মনে রাখতে হবে, রাজনীতির খেলা কিন্ত খুব ভয়ংকর। আমাদের দলে চাঁদাবাজদের কোন জায়গা নেই। এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি, বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত,বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক এড. ওয়ারেছ আলী মামুন। মেহেদী হাসান জামালপুর। ২৭-০৮-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow