দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আজ বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
শিবগঞ্জ প্রতিনিধিঃ আমানউল্লাহ আমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মাননীয় চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আজ বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। ফোরামের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব জনাব আব্দুল খালেক এবং সদস্য সচিব ও সাবেক সচিব কাজী মেরাজ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে এই শুভেচ্ছা প্রদান করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ফোরামের সদস্য ও সাবেক সচিব মোঃ আব্দুল বারী। শুভেচ্ছা-স্বরূপ ফুলের তোড়াটি গ্রহণ করেন মাননীয় চেয়ারপারসনের একান্ত সচিব ও সাবেক সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ বেলায়েত হোসেন মৃধা। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক সংগ্রামে সফলতা কামনা করা হয়।
What's Your Reaction?