শেরপুরের তুলশীমালার উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা

Jun 29, 2025 - 23:09
 0  59
শেরপুরের তুলশীমালার উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর জেলার ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) সুগন্ধি তুলশীমালা চাল উৎপাদন বিষয়ে কৃষক-কৃষাণীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) সকালে উপজেলা কৃষি অফিসের তুলশীমালা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নালিতাবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করেন।

এতে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। এসময় উপস্থিত ছিলেন শেরপুরের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) হুমায়ুন কবীর, নালিতাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ ও সাইফুল ইসলাম খাঁন।এসময় তুলশিমালা চাল উৎপাদন বিষয়ে কারিগরি আলোচনা করা হয়। এই মতবিনিময় সভায় উপজেলার ৪০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow