কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ

Jun 29, 2025 - 15:16
 0  139
কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ

 মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরের কালকিনিতে মোঃ জাকির ফকির নামে এক ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চরআলীমাবাদ গ্রামে ওই ইউপি সদস্যের রান্না ঘরে এ ঘটনা ঘটে। এদিকে বোমা বিস্ফোরনের ঘটনায় এলাকায় সাধারন জনগনের মাঝে চরম আকঙ্ক বিরাজ করছে। মো. আমির হোসেন ফকির, মো. আক্তার ফকির, মুজাম্মেল হাওলাদার, কামাল ফরাজী, দেলোয়ার ফকিরসহ বেশ কয়েকজন প্রদক্ষদর্শী অভিযোগ করে বলেন, আমরা কয়েকটি বোমার শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আওয়ামী লীগ নেতা ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির ফকিরের রানা ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা বোমা বিস্ফোরিত হয়েছে। এই ঘটনায় এখন এলাকায় সাধারন জনগনের মাঝে চরম আকঙ্ক বিরাজ করছে। আমরা জাকির ফকিরের গ্রেফতার ও বিচার দাবি করি।

এই ঘটনা জানার জন্য ইউপি সদস্য জাকির ফকিরকে ফোন দিলে তার নাম্বারটি বন্ধ পাওয়া গেছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, ঘটনাটি জানার চেষ্টা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow