মাদারীপুরে বিশ্ব তামাক দিবস উদযাপন
মাদারীপুর)প্রতিনিধি:
“তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করি,শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এ স্লোগানকে সামনে রেখে,সারা দেশের ন্যায় মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
আজ সোমবার সকালে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মাহবুবা ইসলাম, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এহতেমামুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শিবলী রহমান, ডাসার উপজেলা প্রকল্প বায়স্তবায়ন কর্মকর্তা মো: হাফিজুর রহমান, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই খন্দকার জাফর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা(অতিরিক্ত) মো: মশিউর রহমান, ডাসার ইউনিয়ন চেয়ারম্যান রেজাউল করিম ভাসাই, নবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান দুলাল তালুকদার, বালিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান খান, স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী।
What's Your Reaction?