মোস্তফা আলমের আজ মৃত্যুবার্ষিকী

Jul 27, 2026 - 17:18
 0  6
মোস্তফা আলমের আজ মৃত্যুবার্ষিকী

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি
পীরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং উপজেলা খেলোয়ার কল্যান সমিতির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের পিতা পীরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সামাজিক ব্যক্তিত্ব মোস্তফা আলমের আজ (২৮ জুলাই) দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া খায়েরের আয়োজন করা হয়েছে।
মোস্তফা আলম ছিলেন পীরগঞ্জ বণিক সমিতির সম্পাদক, পীরগঞ্জ উপজেলা (থানা) কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের একমাত্র সদস্য, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য, পীরগঞ্জ উপজেলা পরিষদের সদস্য, ভেলাতৈড় ভদ্রপাড়া মতিউর রহমান মেমোরিয়াল ক্লাব এন্ড লাইব্রেরীর প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক, পীরগঞ্জ ঠিকাদার কল্যান সমিতির সদস, হাসকিং মিল মালিক সমিতির সহ সভাপতি ও জেলা কমিটি সদস পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য। এছাড়াও পীরগঞ্জ পৌরশহরে ১৯৭৯ সালে স্থাপিত সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য এবং সভাপতি ছিলেন। পীরগঞ্জ উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বণিক সরকারী বালিকা বিদ্যালয়টি ১৯৭৩ সালে স্থাপনের সময় সক্রিয় ভূমিকা পালন করেন এবং ১৯৮৯ সালে সরকারের কাছে হস্তান্তরের সময় ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে তিনি (মোস্তফা আলম) স্বাক্ষর প্রদান করেন। অনুরূপভাবে পীরগঞ্জের একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ পীরগঞ্জ সরকারী কলেজ স্থাপন ও উন্নয়নে সক্রিয় অংশ গ্রহণ এবং বেসরকারী পর্যায় থেকে সরকারী পর্যায়ে হস্তান্তরের সময় গভর্নিং বডির সদস্য হিসেবে স্বাক্ষর প্রদান করেন। পীরগঞ্জ পৌরসভার অন্তর্গত ভেলাতৈড় আদর্শ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা ও উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ২০০০ সাল পর্যন্ত সভাপতি এবং পরবর্তীতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পীরগঞ্জ মহিলা কলেজটি প্রতিষ্ঠার সময় সক্রিয়ভাবে সহযোগিতা, প্রতিষ্ঠানটির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেন এবং ১৯৯৪ সাল (স্থাপিতকাল) থেকে ১৯৯৭ সাল পর্যন্ত গভর্নিং বডির সদস্য। পীরডাঙ্গী এসআই সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow