বাসাইলে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

Jul 16, 2026 - 14:46
 0  6
বাসাইলে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

​বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
​যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইলের বাসাইলে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাসাইল ​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: আফজাল হোসেন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং জুলাই আন্দোলনে আহত মো: শাহীন।

​বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের বীরত্বগাথা ও আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শহীদদের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তাঁদের এই চেতনাকে ধারণ করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হীরা মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: হাসিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব আ: সবুর খান চানু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খান তুহিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মোহাম্মদ নাসির মিয়া 
বাসাইল, টাঙ্গাইল 
১৬/০৭/২০২৬
০১৯২৬৮০৫৬০৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow