কয়রায় ক্লাইমেট স্মার্ট টেকনিকস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
খুলনার কয়রা উপজেলায় কৃষিখাতে টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আমাল ফাউন্ডেশন এবং টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি (টিকা)'র যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো “ক্লাইমেট স্মার্ট টেকনিকস” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
২০২৪ সাল থেকে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্থানীয় নারীদের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে তাদের সাবলম্বী করে তোলা। স্মার্ট কৃষি পদ্ধতির মাধ্যমে নারীদের পরিবেশবান্ধব ও লাভজনক কৃষি চর্চায় উৎসাহিত করা হচ্ছে।
এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৪০ জন নারী ঐতিহ্যগত কৃষিচর্চার পরিবর্তে আধুনিক পদ্ধতিতে ছোট পরিসরে (২-৩ শতক জমিতে) লাউ, কুমড়া, ধুন্দল, বরবটি, করলা, শসা, পুঁইশাক, ঝিঙে, মরিচ, ঢেঁড়সসহ বিভিন্ন মৌসুমী সবজি উৎপাদন করে পারিবারিক চাহিদা পূরণ করছেন এবং মাসে গড়ে ৫০০-৭০০ টাকা পর্যন্ত স্থানীয় বাজারে বিক্রি করে পরিবারে আর্থিক অবদান রাখছেন। বর্তমানে আরও ৪০ জন নারী এই স্মার্ট কৃষি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিকা’র কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ আলী আরমাআন এবং সহকারী কো-অর্ডিনেটর জনাব মঞ্জুর এলাহী। এছাড়াও আমাল ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মিস ইশরাত করিম, সহযোগী প্রোগ্রাম ম্যানেজার জনাব জাহিদুল ইসলাম, এবং সিনিয়র প্রজেক্ট অফিসার সামিরা মেহনাজ।
সেমিনারে আমাল ফাউন্ডেশনের ফিল্ড ম্যানেজার জনাব আজিজুল হক প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং নারীদের পরিবর্তনের গল্প উপস্থাপন করেন। অংশগ্রহণকারীরা এই উদ্যোগে আশাবাদ প্রকাশ করে বলেন, এমন কার্যক্রম যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।
অনুষ্ঠানে টিকা’র কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ আলী আরমাআন এই প্রকল্পকে অত্যন্ত সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেন এবং উপকারভোগীদের গল্প শুনে তিনি অনুপ্রাণিত হয়েছেন বলেও জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,সুন্দরবন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খয়রুল আলম।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে প্রশিক্ষণ সনদ এবং অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়
What's Your Reaction?