মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, হামলাকারীরা ভাড়াটে কিলার: পুলিশ সুপার

Jul 16, 2026 - 14:44
 0  7
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, হামলাকারীরা ভাড়াটে কিলার: পুলিশ সুপার

শাহ সারওয়ার,নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ  সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন জাহাঙ্গীর আলম। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর খবরে মিঠামইন উপজেলাসহ কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে হামলায় জড়িতরা ঢাকা থেকে ভাড়া করে আনা কিলার বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার পরপরই একজনকে আটক করা হয়েছে। পলাতক অপর দুই আসামিকে  অন্য এক থানায় গ্রেপ্তারাধীন আছে। ভাড়াটে খুনীরা  দুরবর্তী স্হানে খুনের উদ্দেশ্যে আসার রহস্যতো নিশ্চয় আছে।  প্রকৃত  কারণ উদঘাটনের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow