কালকিনি উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

Nov 29, 2025 - 17:09
 0  31
কালকিনি উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ)র মাদারীপুরের কালকিনি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে কালকিনি পাইলট গার্লস হাইস্কুল এন্ড কলেজ হলরুমে এ  সম্মেলনের আয়োজন করা হয়। এতে মো. লাল মিয়া জমাদারকে সভাপতি ও মো. সাইমুল হাচান হায়দারকে সাধারন সম্পাদক করে তিন বছরের জন্য একটি নতুন কমিটি ঘোষনা করা হয়। উপজেলার ক্রোকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি আকমল হোসেন পিলু। এসময় আরো উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরিপদ দাশ, বিএম হেমায়েত হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ও সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow