বাল্য বিবাহের নামে প্রতারণার অপকৌশলের চেষ্টা চালাচ্ছে অপহরণকারীরা

Jan 10, 2026 - 23:36
 0  34
বাল্য বিবাহের নামে প্রতারণার অপকৌশলের চেষ্টা চালাচ্ছে  অপহরণকারীরা

হাওরে অপহৃত ১৩ বছরের কিশোরী উদ্ধার এভিডেভিড বিয়ের নামে প্রতারণার চেষ্টা। কিশোরগঞ্জ প্রতিনিধি। কিশোরগঞ্জের হাওর থেকে ১৩ বছর বয়সী অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

এভিডেভিড বিয়ের নামে বিবাহের ঘোষণা দেখিয়ে জানাগেছে, ইটনা উপজেলার কমলভোগ গ্রামের রফিকুল ইসলাম এরছেলে সৌরভ(১৯) পাশ্ববর্তী মুদির গাও গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে আঁখি আক্তার(১৩) বর্তমানে কিশোরগঞ্জের শোলাকিয়ায় একটি মাদ্রাসায় পড়ে বাড়ী ফেরার পথে মিথ্যা কথা বলে অন্যএ নিয়ে যায়।

অনেক খোঁজাখুজি করেও না পাওয়ায় কিশোরগঞ্জ মডেল থানায় অপহরণের অভিযোগ দায়ের করলে মডেল থানার পুলিশ উপপরিদর্শক আমিনুল ইসলাম এর নেতৃত্বে ইটনা কুর্শা এলাকা ছেলের ফুফুর বাড়ী থেকে ভিকটিম কে উদ্ধার করা হয়।

আঁখি আক্তার এর জন্ম তারিখ ২০/১২/২০১২ জন্ম সনদ নং ০০০০০০০ গোপন করে একটি এভিডেভিড করেন। কিশোরগঞ্জ জজকোর্টের এডভোকেট সামাউল হাসান জুবায়ের ও এড. মারুফ আহম্মেদ খান ২৭/১০/২০২৫ ইং এভিডেভিড রেজিঃ নং ৫৯৭ বিবাহ ঘোষণা সংক্রান্ত নোটারী পাবলিক চুক্তিনামা তৈরী করেন যেখানে মোছাঃ আঁখি আক্তার এর বয়স দেখানো হয় ১৯ বছর। দুইলক্ষটাকা দেনমোহর ধার্য্য করতঃবিবাহ কবুলিয়াত চুড়ান্ত করেছেন। উক্ত চুক্তিতে ৪ জন স্বাক্ষীর স্বাক্ষরও রয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোঃ আমিনুল ইসলাম এ প্রতিনিধি কে বলেন ভিকটিম কে পিতার জিমায় রাখা হয়েছে। অতিসও্বর আইনগত ব্যবস্হা সহ আসামীদের গ্রেফতার করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow