টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত

Nov 29, 2025 - 17:16
 0  27
টাঙ্গাইলের মধুপুরে  দিনব্যাপী নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মালাউড়ী সামসুন্নেছা চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার(২৯ নভেম্বর) বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)এর উদ্যেগে জার্মান দাতা সংস্থা লিচ ব্রুক এর অর্থায়নে সেডিপ প্রকল্পের আওতায় গঠিত নারী এসোসিয়েশনের সদস্যদের নিয়ে দিনব্যাপি নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। এ্যাসোসিয়েশনের অর্জণসূমুহ মেলার মাধ্যমে ছড়িয়ে দেওয়াই ছিল এই মেলার মূল উদ্দেশ্য। উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালাউড়ী সামসুন্নেছা চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোম্মানূ জান্নাত। আইবি, বিজিএস সিডিপ প্রকল্পের প্রোগ্রাম অফিসার তপতী রানী দাস এর সন্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সেডিপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মিলন চৌধুরী। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ জুয়েল রানা, ম্যানেজার, এমএফপি, বাংলা- জার্মান সম্প্রীতি( বিজিএস), মধুপুর শাখা , ও রেখারানী শুত্রধর, সভানেত্রী সন্ধাতারা নারী উন্নয়ন এসোসিয়েশন। এসময় উপস্থিত ছিলেন সহকারী হিসাব রক্ষক, শেখর মিত্র বড়ুয়া, এস ডব্লিউ মোঃ আনিছুর রহমান ও মোঃ নুরআলম প্রমূখ। মেলায় বিভিন্ন স্টলের পাশাপাশি নৃত্য, গান, কবিতা, ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow