সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি : ঃ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার (৪ জুন) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত একপত্রে ৪৬.০৪২.০৩৩.০৩০০.১৪৭.১১.১১২২ নং স্মারকে তাকে এই নিয়োগ দেয়া হয়।
একই পত্রে চুয়াডাঙ্গা ও সিরাগঞ্জ জেলা পরিষদের আরো দুই জন প্রশাসক নিয়োগ দেয়া হয়। পত্র জারির পর নবনিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব একই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এই নিয়োগের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাবিবুল ইসলাম হাবিব বিএনপির চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং বলেন, তালা-কলারোয়াসহ সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে। এদিকে, তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, নির্বাহী সদস্য যথাক্রমে এড. খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদার। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার এই নিয়োগে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন।## ০৪.০৬.২৬
What's Your Reaction?